মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ যশোর আসছেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম
শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন আজ যশোর আসছেন। বেলা এগারটায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে যশোর পিটিআই অডিটোরিয়ামে যশোর শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন শিক্ষামন্ত্রী। এরপর বিকেল তিনটায় তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে যবিপ্রবির প্রাথমিক আবেদন জমাদান অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের আয়োজনে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি প্রথম একাডেমিক গুণগত মান নিশ্চিতকরণে (অ্যাক্রেডিটেশন) একসাথে ১৪ টি বিভাগের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করতে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের অবস্থান সুদৃঢ় করার পথ আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর মোঃ তানজিমুদ্দিন খান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দীন আহম্মেদ, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হোসাইন আল মামুন এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ডক্টর মো. জাহাঙ্গীর আলম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X