মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের মানবিক সহায়তা কার্যক্রম

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম
বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের মানবিক সহায়তা কার্যক্রম

এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে বাগেরহাটে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে বাগেরহাট জেলা ছাত্রদল। জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুনের উদ্যোগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্যোগের অংশ হিসেবে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং জরুরি সেবা প্রদান করা হচ্ছে। পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বা কেন্দ্রসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে অভিভাবকরা ০১৩৩২৪৯৭৭৯৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। এছাড়া অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পানি ও স্যালাইন সরবরাহ, এবং তথ্য ও নির্দেশনা প্রদানে সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে।

বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। পরীক্ষার দিনগুলোতে অনেক শিক্ষার্থী ট্রাফিক জট, অসুস্থতা কিংবা অন্যান্য সমস্যার সম্মুখীন হয় সেই জায়গা থেকেই মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন শুধু একটি ছোট সমস্যার কারণে পরীক্ষায় বিঘ্নিত না হয়। তাই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা, নিরাপদ যাতায়াত এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হচ্ছে। এই কার্যক্রম পরীক্ষার পুরো সময়জুড়ে অব্যাহত থাকবে।

বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ সাদেকুল ইসলাম জানান, এ বছর জেলায় মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৫৪ জন, দাখিল পরীক্ষার্থী ৪ হাজার ৪২১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৫২৬ জন। জেলার ৫২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X