মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৫:২৭ পিএম
আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। আগামী ২৪ মে (রোববার) থেকে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদরাসাগুলোতে আনুষ্ঠানিকভাবে ছুটি কার্যকর হবে।

তবে এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবার (২১ মে) ছিল ঈদের আগের শেষ ক্লাস ও কার্যদিবস। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যে ছুটির আমেজ শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণিকক্ষ কার্যক্রম পুনরায় শুরু হবে ৭ জুন (রোববার) থেকে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ক্যালেন্ডার অনুযায়ী, সাপ্তাহিক বন্ধসহ প্রাথমিক থেকে কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটির সময় আরও দীর্ঘ হচ্ছে। মাদরাসা শিক্ষাবর্ষের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের সব মাদরাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ১১ জুন পর্যন্ত।

এছাড়া ২২ ও ২৩ মে এবং পরবর্তীতে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদরাসাগুলোতে টানা মোট ২৩ দিনের ছুটি উপভোগ করবেন শিক্ষার্থীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X