মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বখ্যাত ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে যবিপ্রবি

তামান্না আঁখি শ্রাবনী, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৬:৩০ পিএম
বিশ্বখ্যাত ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে যবিপ্রবি

বিশ্বখ্যাত গবেষণা সূচক “ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬”-এ স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা স্প্রিংগার নেচার পরিচালিত এই গবেষণা সূচকের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে প্রকাশিত গবেষণা তথ্যের ভিত্তিতে এ র‍্যাঙ্কিং প্রস্তুত করা হয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি, বেসরকারি এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মোট চারটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এছাড়াও চতুর্থ অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

র‌্যাঙ্কিং অনুযায়ী, বৈশ্বিক পরিসরে যবিপ্রবির সামগ্রিক অবস্থান ৯৬৫০তম এবং একাডেমিক পর্যালোচনায় ৪১৫৮তম। বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সামগ্রিকভাবে ৪৯তম, একাডেমিক পর্যালোচনায় ৩৩তম এবং স্বাস্থ্য বিজ্ঞান গবেষণায় ৪০তম।

ন্যাচার ইনডেক্স হলো বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধের সংখ্যা ও লেখকদের অবদানের আনুপাতিক হারের উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানকে র‍্যাঙ্ক প্রদানকারী একটি স্বাধীন আন্তর্জাতিক সূচক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X