মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আলভী দোষী না হলে দাফনের আগে আসত: ইকরার বাবা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে রোববার বাদ আসর ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খানের কন্যা ইকরার দাফন সম্পন্ন হয়।

কান্নাজড়িত কণ্ঠে ইকরার বাবা কবির হায়াত খান বলেন, “আলভী দোষী না হলে অন্তত আমার মেয়ের দাফনের আগে আসত। আমাদের সঙ্গে যোগাযোগ করত এবং মেয়ের খোঁজ খবর নিত।”

তিনি আরও অভিযোগ করেন, “আলভী এক অভিনেত্রীর জন্মদিন পালন করতে নেপালে গিয়েছিল। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। যা আমার মেয়ে মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”

পুলিশ জানায়, শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

কবির হায়াত বলেন, “আমার মেয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছিল। আমরা তাকে আলভীর কাছে বিয়ে দিতে চাইনি, কিন্তু জোর করে বিয়ে করা হয়েছিল। আমার মেয়ের হত্যার বিচার চাই।”

ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেছেন। মামলায় আলভীসহ পরিবারের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরা ও আলভীর ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়ে আসে। এতে আলভীর দীর্ঘদিনের পরকীয়া ও সম্পর্কের ইঙ্গিত দেখা দেয়। ২০১০ সালের ৯ নভেম্বর তারা গোপনে বিয়ে করেছিলেন। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে, নাম রিজিক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X