মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

অভিমান ভুলে ফের তৃণমূলের প্রচারে নুসরাত

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম
অভিনেত্রী ও বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা ২০২৪ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল অভিনেত্রী ও বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানের। তবে সেই অভিমান কাটিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আবারও দলের পাশে দাঁড়ালেন তিনি।

তৃণমূলের দ্বিতীয় দফার তারকা প্রচারকের তালিকায় এবার জায়গা পেয়েছেন নুসরাত। ঘাসফুল শিবিরের এই তালিকায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দেব, শত্রুঘ্ন সিনহা, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষের মতো রাজনৈতিক ও বিনোদন অঙ্গনের পরিচিত মুখদের পাশাপাশি ক্রীড়া জগতের তারকারাও রয়েছেন।

তালিকায় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ও কীর্তি আজাদের সঙ্গে চমক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

২০২৪ সালের নির্বাচনের পর নুসরাত একটি ইঙ্গিতপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে দলের প্রতি অসন্তোষের বার্তা দিয়েছিলেন। সেই পোস্টে একটি সাওয়ারডো রুটির ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি খিটখিটে মানুষের চেয়ে টক রুটি বেশি পছন্দ করি’ যা অনেকেই তৃণমূলকে ইঙ্গিত করে বলা হয়েছে বলে মনে করেছিলেন।

বসিরহাটের সংসদ সদস্য থাকাকালে ব্যক্তিগত জীবনের নানা বিতর্কেও আলোচনায় ছিলেন নুসরাত। তবে সবকিছু পেছনে ফেলে এবার তিনি দলীয় প্রচারে সক্রিয় ভূমিকা রাখতে যাচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X