মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
অপু বিশ্বাস

বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? এটা ছিল ভুল সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম
অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনয়ে এখন নিয়মিত না থাকলেও ব্যক্তিগত জীবন ও নানা মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। শুটিং কিংবা বড় পর্দায় কম দেখা গেলেও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, শোরুম উদ্বোধন এবং সোশ্যাল মিডিয়ার উপস্থিতির মাধ্যমে ভক্তদের নজরে থাকেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং অতীত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। বিশেষ করে বিয়ে নিয়ে করা প্রশ্নে তিনি স্পষ্টভাবে জানান, খুব অল্প বয়সে আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত ছিল তার জীবনের একটি ভুল।

অপু বিশ্বাস

তার ভাষায়, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? এটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

ভবিষ্যতে আবার নতুন করে সংসার শুরু করার পরিকল্পনা আছে কি না—এ প্রশ্নে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। ফলে তার ভবিষ্যৎ জীবন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

অপু বিশ্বাস

সোশ্যাল মিডিয়ায় চলমান ট্রল ও সমালোচনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন অপু বিশ্বাস। তিনি জানান, এসব নেতিবাচক মন্তব্য তাকে খুব একটা প্রভাবিত করে না। বরং অনেক সময় তিনি এগুলো এড়িয়ে চলেন এবং কিছু কিছু ক্ষেত্রে উপভোগও করেন।

২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউড সুপারস্টার শাকিব খান-কে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি লাইভ অনুষ্ঠানে এসে তিনি বিয়ের কথা প্রকাশ করেন। পরে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এই দম্পতির এক পুত্র সন্তান রয়েছে।

অপু বিশ্বাস

সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি স্বীকার করেন, আগের তুলনায় এখন তিনি অনেক বেশি পরিণত হয়েছেন এবং ক্যামেরার সামনে নিজেকে আরও নিয়ন্ত্রণে রাখতে শিখেছেন।

তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি গত ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি। অন্যদিকে আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন রয়েছে, যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি অপু বিশ্বাস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X