মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলা নববর্ষে বাঙালিয়ানা লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
নববর্ষের সাজে অপু বিশ্বাস।

বাংলা নববর্ষকে কেন্দ্র করে আবারও ভক্তদের নজর কাড়লেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নতুন বছরের শুভক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ রঙিন ছবি শেয়ার করে তিনি ভক্তদের জন্য নিয়ে এলেন বাঙালিয়ানার এক মনোমুগ্ধকর উপস্থাপনা।

ছবিগুলোতে দেখা যায়, সাদা রঙের শাড়ির সঙ্গে নীল ও লাল জ্যামিতিক নকশার ছোঁয়ায় এক অনন্য বৈশাখী আবহ তৈরি করেছেন তিনি। শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে রঙিন কাঁচের চুড়ি তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

নববর্ষের সাজে অপু বিশ্বাস।

গলায় জমকালো গহনা পরিধান করে নিজের লুকে যোগ করেছেন রাজকীয়তা। সোফায় বসে মৃদু হাসিতে তোলা ছবিগুলো ইতিমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন।

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, “নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।”

নববর্ষের সাজে অপু বিশ্বাস।

এদিকে, তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে বলে গুঞ্জন থাকলেও, এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি।

ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন পেছনে ফেলে এখন সম্পূর্ণ পেশাদার দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাচ্ছেন অপু বিশ্বাস। দর্শকরা অপেক্ষায় আছেন তাকে নতুন রূপে বড় পর্দায় দেখার জন্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

X