মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘প্রেমের নয়, সম্পর্ক শুধুই বন্ধুত্বের’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ এএম
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

বলিউডের বিতর্কিত ও স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। প্রেম, সম্পর্ক কিংবা সহকর্মীদের সঙ্গে তার নাম জড়িয়ে নানা সময়ে গুঞ্জন ছড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতীয় রাজনীতিবিদ ও সংসদ সদস্য চিরাগ পাসোয়ানের নাম।

সম্প্রতি কঙ্গনা ও চিরাগের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। তবে এসব গুঞ্জন সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত।

গণমাধ্যমে দেওয়া এক মন্তব্যে কঙ্গনা বলেন, চিরাগ পাসোয়ানের সঙ্গে তার কোনো ধরনের প্রেমের সম্পর্ক নেই। তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের। তিনি আরও স্পষ্ট করে জানান, বহু বছর আগে তারা একসঙ্গে একটি সিনেমায় কাজ করেছিলেন, সেখান থেকেই পরিচয়।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

কঙ্গনার ভাষায়, তাদের মধ্যে যদি সত্যিই কোনো সম্পর্ক থাকত, তাহলে তা এতদিনে স্পষ্টভাবে প্রকাশ পেত।

কঙ্গনা ও চিরাগ পাসোয়ানের পরিচয় প্রায় দেড় দশক পুরনো। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমার মাধ্যমে চিরাগ পাসোয়ান বলিউডে আত্মপ্রকাশ করেন, যেখানে কঙ্গনার সঙ্গে তিনি জুটি বেঁধে অভিনয় করেছিলেন।

যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি তখন দর্শকদের নজর কেড়েছিল।

পরবর্তীতে কঙ্গনা রানাওয়াত অভিনয়ে নিজের অবস্থান আরও শক্ত করেন এবং বলিউডে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। অন্যদিকে চিরাগ পাসোয়ান ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হন এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

দীর্ঘ সময় পর সংসদ ভবনে তাদের পুনরায় দেখা হলে একসঙ্গে আড্ডা ও হাস্যরসের মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখান থেকেই শুরু হয় নতুন সম্পর্কের জল্পনা।

সংসদে তাদের স্বাভাবিক কথোপকথন, হাসিমুখে ছবি তোলা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ নেটিজেনদের মধ্যে ভিন্ন ব্যাখ্যার জন্ম দেয়। অনেকেই ধারণা করেন, কঙ্গনার জীবনে হয়তো নতুন সম্পর্কের সূচনা হয়েছে।

তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে কঙ্গনা নিজেই জানিয়ে দিলেন—এটি শুধুই বন্ধুত্ব, এর বাইরে কিছু নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X