মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাউল সাধক কানাই দাস আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম
বাউল সাধক কানাই দাস

ভারতের প্রখ্যাত বাউল সাধক ও সংগীতশিল্পী কানাই দাস আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন বিশিষ্ট ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কানাই দাস। বিশেষ করে গত দুই মাস ধরে তিনি যক্ষ্মা (টিবি)-তে আক্রান্ত ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যায়ও ভুগছিলেন এই বাউল সাধক।

ভারতীয় বাউল সংগীত জগতের এক উজ্জ্বল নাম ছিলেন কানাই দাস। সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই শিল্পী শৈশব থেকেই দৃষ্টিহীন ছিলেন। তবে শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে তিনি সংগীতের মাধ্যমে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন। তার অন্তর্দৃষ্টি ও সুরের ভুবন তাকে পৌঁছে দেয় অসংখ্য শ্রোতার হৃদয়ে।

গ্রামবাংলার মেঠোপথে একতারা হাতে ঘুরে বেড়ানোই ছিল তার জীবনের অংশ। মেলা, আখড়া ও গ্রাম থেকে গ্রামে ঘুরে তিনি পরিবেশন করতেন বাউল গান। তার কণ্ঠে “মানুষ ভজলে সোনার মানুষ হবি” কিংবা “কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার” গানগুলো শ্রোতাদের গভীরভাবে স্পর্শ করত।

তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে তিনি ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। এছাড়া প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার আলোচিত গ্রন্থ নাইন লাইভস-এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেন কানাই দাসকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X