মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘হুজ হু’ সম্মাননা পেলেন ববিতা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম
অভিনেত্রী ফরিদা আক্তার পপি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ফরিদা আক্তার পপি। সিনেমাপ্রেমীদের কাছে তিনি ববিতা নামে পরিচিত। দীর্ঘ অভিনয় জীবনে দেশি-বিদেশে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এবার এবার আন্তর্জাতিক প্রতিষ্ঠান হুজ হু সম্মাননা পেলেন নন্দিত এই অভিনেত্রী।

সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ববিতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে হুজ হু। ২০১৬ সাল থেকে বাংলাদেশে দুই বছর পরপর এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে ববিতা বলেন, ‘আমার বাবার স্বপ্ন ছিল আমরা ভাইবোনেরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারি। চেষ্টা করেছি বাবা-মায়ের সে স্বপ্ন পূরণ করতে। জীবনের এ পর্যায়ে এসে সম্মাননাটি পেয়ে বাবার কথাই খুব মনে পড়ছে। জীবনে অনেক সম্মাননা পেয়েছি, কিন্তু এ সম্মাননা একেবারেই আলাদা। কারণ হুজ হু সম্পর্কে আমার আব্বা জানতেন। তাই এ অর্জন আমার কাছে অন্য রকম ভালো লাগার।’ এ সম্মাননা বাংলাদেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছেন ববিতা।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, ‘যারা সম্মাননায় ভূষিত হয়েছেন, তারা নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েই আমাদের জাতীয় গৌরব বাড়িয়েছেন। এ ধরনের আন্তর্জাতিক মানের সম্মাননা গুণীজনদের কর্মস্পৃহাকে আরো বাড়িয়ে দেবে এবং উন্নত সমাজ গঠনে অন্যদের অনুপ্রাণিত করবে।’

বিবিতাকে ছাড়াও কৃষি, শিক্ষা, শিল্প-সাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও ১১ জনকে সম্মাননা দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X