মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

অভিনেত্রী চম্পা হজে যাচ্ছেন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম
অভিনেত্রী চম্পা

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। শুধু একা নন, তাঁর পরিবারের সদস্যরাও এই ধর্মীয় সফরে তাঁর সঙ্গে থাকবেন বলে নিজেই জানিয়েছেন তিনি।

চম্পা বলেন, ববিতা আপা, সুচন্দা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। এবার আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন, আমি এই বছর হজ করবো। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।

চম্পা তাঁর ক্যারিয়ার শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। এরপর টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর অভিনয় দক্ষতা ও পর্দায় স্বাভাবিক উপস্থিতি দ্রুতই তাঁকে জনপ্রিয় করে তোলে।

পরবর্তীতে ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত চলচ্চিত্র “তিন কন্যা” দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম সিনেমাতেই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

এরপর ধীরে ধীরে চম্পা ঢালিউড চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— তিন কন্যা, ভেজা চোখ, কাসেম মালার প্রেম, পদ্মা মেঘনা যমুনা, টপ রংবাজ, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, প্রেম দিওয়ানা, ত্যাগ, ডিসকো ড্যান্সার, দেশপ্রেমিক, অন্য জীবন, টার্গেট, খলনায়ক, লাল দরজা, চন্দ্রকথা, শাস্তি, চন্দ্রগ্রহণ, মনের মানুষ ও ইনস্পেক্টর নটিকে।

দীর্ঘ অভিনয় জীবনে অসাধারণ পারফরম্যান্সের জন্য চম্পা বহুবার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। তিনি চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। তার মধ্য তিনবার পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে। দুইবার পেয়েছেন পার্শ্ব চরিত্রে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X