মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুক্তি পাচ্ছে ‘দম’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
মুক্তি পাচ্ছে ‘দম’

আলোচিত ও বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দম’ এবার সারা দেশের দর্শকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী ২৪ এপ্রিল থেকে ৫০টিরও বেশি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত এই চলচ্চিত্রটি।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি নিশ্চিত করেছে যে, দেশের বড় শহর থেকে শুরু করে জেলা পর্যায়ের সিনেমা হলগুলোতে দর্শকরা এবার সহজেই ‘দম’ উপভোগ করতে পারবেন।

প্রযোজনা সংস্থার পরিকল্পনা অনুযায়ী, পাইরেসি ঝুঁকি এড়াতে প্রথমে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর ধীরে ধীরে দর্শকদের চাহিদা বাড়তে থাকায় এবার দেশব্যাপী সিঙ্গেল স্ক্রিনে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এসভিএফ আলফা-আই এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিনেমাটি আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দেবে।

তিনি আরও বলেন, আফরান নিশোর ভক্ত ও সাধারণ দর্শকরা যারা এতদিন অপেক্ষা করেছেন, তারা এবার নিরাশ হবেন না। ‘দম’ একটি মৌলিক গল্প, যা বাংলাদেশের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে।

শাকিল আরও জানান, ‘দম’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি একদম শেষ দিকে। নতুন পোস্টার ডিজাইন করা হয়েছে, সেগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন সেগুলো সিনেমা হলে পাঠানোর কাজ চলছে। ‘দম’–এর সিঙ্গেল স্ক্রিনের তালিকায় ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রুপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দীতা, যশোরের মণিহার রয়েছে বলে জানান শাহরিয়ার শাকিল।

‘দম’ বড় পরিসরের মুক্তি নিয়ে স্বাভাভিকভাবেই বেশ উচ্ছ্বসিত পরিচালক রেদওয়ান রনি। তিনি বলেন, ‘দম আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশির বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এমন একটি অদম্য সাহসীকতার গল্প নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। শুরু থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের ভালোবাসা নির্মাতা হিসেবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।’

এরইমধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি পেয়েছে। উত্তর আমেরিকায় সিনেমাটির হল সংখ্যা এক সপ্তাহে ৭ থেকে ৫০-এ উন্নীত হয়েছে। কানাডাতেও প্রথম সপ্তাহে ৮টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রযোজনা সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন দেশের প্রবাসীরা অপেক্ষা করছে ‘দম’ এর জন্য। একে একে বিভিন্ন দেশে ‘দম’ মুক্তি দেয়া হবে এবং দর্শকরা কেউই বঞ্চিত হবে না ‘দম’ দেখা থেকে।

‘দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াৎ, ডলি জহুর, জাহিদ হাসান। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের বিশেষ আগ্রহের অন্যতম বড় কারণ এর কেন্দ্রীয় চরিত্র আফরান নিশো। সিনেমাটিতে নিশোর অভিনয়ে মুগ্ধতার কথাই বলেছেন দর্শকরা। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফরান নিশো।

এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমার মনে আছে একদম প্রথম যখন রনি (রেদওয়ান রনি) আমাকে গল্পের ভাবনাটা বলে, তখনই সোল্ড আউট হয়ে গেছি। একটা জিনিস পেলাম আর করে ফেললাম এরকম না আমি। আই এম ব্লেসড যে আমি স্থির হয়ে চিন্তা করতে পারি, আমি যে ধরণের ভিশন ভিজুয়ালাইজ করি বা পারফর্মার হিসেবে নিজের গ্রোথটা চাই, সেজন্য আমার গল্পটা খুব দরকার। তো এই জায়গা থেকে দম খুব পারফেক্টলি ফিট করে। আর এ জন্য হয়তো দর্শকরাও কাজগুলো পছন্দ করে।’

যার জীবনের গল্প থেকে ‘দম’ সিনেমাটি নির্মিত হয়েছে, সেই নূর ইসলাম ও তার পরিবার সম্প্রতি দেখেছেন ‘দম’ সিনেমাটি। তিনি সিনেমাটি পছন্দ করেছেন, বলেছেন, ‘দম সিনেমাটি হয়েছে আন্তর্জাতিক মানের এবং আফরান নিশোর অভিনয় আউটস্ট্যান্ডিং।’

‘দম’ সিনেমাটির ট্যাগলাইন 'আনটিল দ্য লাস্ট ব্রেথ'। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের, রবিউল আলম রবি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X