মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৩:৩৫ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মারিয়া মিম নাম উল্লেখ না করে একজন ব্যক্তিকে উদ্দেশ করে লেখেন, ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।

এই পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, তিনি পরোক্ষভাবে তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানকেই ইঙ্গিত করেছেন।

পোস্টের মন্তব্য ঘরেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সরাসরি সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেছেন, আবার কেউ তার সাম্প্রতিক ধর্মীয় পরিবর্তনকে কেন্দ্র করেই এই মন্তব্য করা হয়েছে বলে মনে করছেন।

অনেকের মতে, অভিনেতার সাম্প্রতিক টুপি পরা, দাড়ি রাখা এবং ধর্মীয় বিষয়ে আগ্রহ প্রকাশ—এসব পরিবর্তনের প্রেক্ষিতেই এই ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট এসেছে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার জীবনধারা ও চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার কথাও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান নিজেই মারিয়া মিমকে তার “দুর্বল জায়গা” বলে উল্লেখ করেছিলেন। ফলে সাম্প্রতিক এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পুরোনো সম্পর্ক ও ব্যক্তিগত প্রসঙ্গ আবারও আলোচনায় এসেছে।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করা হলে মারিয়া মিম ক্ষোভ প্রকাশ করেন। সেই ঘটনার রেশ না কাটতেই নতুন এই পোস্ট সামাজিক মাধ্যমে আরও বিতর্ক সৃষ্টি করেছে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের সংসারে রয়েছে একটি পুত্রসন্তান, আরশ হোসাইন।

তবে সর্বশেষ ফেসবুক পোস্টে তিনি কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি মারিয়া মিম। ফলে বিষয়টি ঘিরে জল্পনা-কল্পনা আরও বাড়ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X