মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিকেলে দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০১:৪৩ পিএম
কারিনা কায়সার

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রবিবার (১৭ মে) বিকেলে ভারত থেকে বাংলাদেশে ফিরছে। বিনা খরচে মরদেহ দেশে আনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার অন্য একটি এয়ারলাইনসের মাধ্যমে মরদেহ আনার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

দেশে পৌঁছানোর পর কারিনা কায়সারের মরদেহ প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তার নিজ বাসভবনে রাখা হবে। সেখানে বনানী ডিওএইচএস মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারিনার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, আগামীকাল সোমবার মরদেহ নিয়ে যাওয়া হবে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারিনার নানাবাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, লিভারজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন কারিনা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, লিভার প্রতিস্থাপন বা কোনো বড় অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থা তার ছিল না। গত শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

লেখাপড়ায় মেধাবী কারিনা কায়সার ‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করে দ্রুতই বিপুল পরিচিতি পান। সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম ও অভিনয়েও নিয়মিত হচ্ছিলেন তিনি। ওটিটি দুনিয়ায় তার অভিনীত ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ কাজগুলো বেশ প্রশংসিত হয়। হাসিখুশি ও প্রাণবন্ত এই তরুণীর অকাল প্রয়াণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X