মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রঞ্জিতার ওপর হামলা, লেগেছে ৭ সেলাই

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০১:২১ পিএম
অভিনেত্রী রঞ্জিতা

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা রঞ্জিতা রাজধানী ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীদের হামলায় তার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৭ মে) মধ্যরাতে রঞ্জিতার একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে সনি জানান, চিত্রনায়িকা রঞ্জিতা বিএফডিসি থেকে রামপুরার বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন এবং ভীষণভাবে আহত হন। ছিনতাইকারীরা তার ওপর হামলা চালালে কানের লতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এরপর রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত রামপুরা বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমারজেন্সি চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সনি আরও জানান, অভিনেত্রী রঞ্জিতার কানে ৭টি সেলাই দিতে হয়েছে। সবশেষে অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন সনি রহমান।

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের সঙ্গে জুটি বাঁধেন রঞ্জিতা। ছবিটি পরিচালনা করেন কিংবদন্তি অভিনেতা রাজ্জাক। এ সিনেমার ‘পাথরের পৃথিবীতে’ এবং ‘প্রেম প্রেম’ গান দুটি সে সময় বেশ জনপ্রিয়তা লাভ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X