মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাকিব খানের নায়িকা ইধিকা পালের সঙ্গে হিরো আলম!

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:০০ এএম
ইধিকা পালের সঙ্গে হিরো আলম

শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। পরে ‘বরবাদ’ সিনেমাতেও তাকে দেখা যায়। এবার সেই জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন হিরো আলম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন হিরো আলম, যেখানে তাকে ইধিকা পালের সঙ্গে একাধিক অ্যাকশন, ড্রামা ও রোমান্টিক দৃশ্যে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরপরই ভক্ত-অনুসারীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকে ধারণা করেন, হয়তো সত্যিই নতুন কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন তারা।

তবে পরে জানা যায়, ভিডিওটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। বাস্তবে ইধিকা পাল ও হিরো আলম একসঙ্গে কোনো শুটিং করেননি। ভিডিওটি নির্মাণ করেছেন হিরো আলমের ছোট ভাই মাহমুদ হাসান।

ভিডিওতে সিনেমার আদলে নানা দৃশ্যে দুজনকে উপস্থাপন করা হয়েছে। কোথাও সংলাপ, কোথাও রোমান্টিক আবহ, আবার কোথাও অ্যাকশনধর্মী পরিবেশ দেখা যায়। প্রযুক্তির ব্যবহারে বাস্তবতার কাছাকাছি এই ভিডিও সহজেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভিডিওটি নিয়ে হিরো আলম বলেন, এখন এআই প্রযুক্তির যুগ চলছে এবং নতুন কিছু করার চেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য, অনেক দর্শক ভিডিওটি দেখে অবাক হয়েছেন এবং কেউ কেউ এটিকে বাস্তব সহযোগিতা বলেও মনে করেছেন।

ইধিকা পালের সঙ্গে হিরো আলম

তিনি আরও জানান, ইধিকা পাল বর্তমানে জনপ্রিয় একজন অভিনেত্রী এবং শাকিব খানের সঙ্গে কাজ করার পর বাংলাদেশেও তার পরিচিতি অনেক বেড়েছে। দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি প্রযুক্তির নতুন ব্যবহার তুলে ধরতেই এই ভিডিও তৈরি করা হয়েছে।

হিরো আলমের দাবি, তার ছোট ভাই মাহমুদ হাসান প্রযুক্তিনির্ভর কাজ নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহী। সেই আগ্রহ থেকেই পরীক্ষামূলকভাবে এই এআই ভিডিও তৈরি করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল অনুসারীদের জন্য ভিন্নধর্মী কিছু উপস্থাপন করা।

উল্লেখ্য, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের পর থেকেই বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান ইধিকা পাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জুটি নিয়ে নানা আলোচনা চলমান রয়েছে। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার হিরো আলমের এআই ভিডিওতেও নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X