মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘পোশাক পরিবর্তনের সময় কাপড় দিয়ে পর্দা তৈরি করতেন’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৩:১০ এএম
মাধুরী দীক্ষিত

বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে পছন্দ করেন না এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। তার রূপ, অভিনয় দক্ষতা এবং অসাধারণ নাচের জন্য তিনি দীর্ঘদিন ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। নব্বইয়ের দশকে ব্যস্ততম সময় পার করা এই অভিনেত্রী এখনো নিয়মিত অভিনয়ে যুক্ত, ফলে দুই ভিন্ন যুগের চলচ্চিত্র জগতের অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারের সঙ্গে আলাপে মাধুরী দীক্ষিত শেয়ার করেন নব্বইয়ের দশকের শুটিং অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের পার্থক্য।

মাধুরী দীক্ষিত

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়—আগে আউটডোর শুটিংয়ে নানা সীমাবদ্ধতা থাকলেও এখনকার মতো আধুনিক সুবিধা ছিল না। জবাবে তিনি সেই সময়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি জানান, তখন শুটিং সেটে কোনো ভ্যানিটি ভ্যান বা আধুনিক আরামদায়ক ব্যবস্থা ছিল না। প্রচণ্ড গরম বা ভারী বৃষ্টির মধ্যেও শুটিং চলত ছাতার নিচে বসে। অতিরিক্ত বৃষ্টি হলে গাড়ির ভেতরে আশ্রয় নিতে হতো। পোশাক পরিবর্তনের সময় সেটের লোকজন শাল বা কাপড় দিয়ে অস্থায়ী পর্দা তৈরি করতেন।

তার মতে, আগে অনেক কিছুই ছিল খুবই সাধারণ ও সীমিত, কিন্তু সেই পরিবেশে কাজের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা ছিল।

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় মাধুরী দীক্ষিতের, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন বাঙালি অভিনেতা তাপস পল।

মাধুরী দীক্ষিত

এরপর ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আশির দশকের মাঝামাঝি থেকে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত তিনি বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দেন।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘রাম লক্ষ্মণ’, ‘তেজাব’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘খলনায়ক’, ‘দিল তো পাগল হ্যায়’, এবং ‘কোয়লা’।

সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাতেও তাকে দেখা যায়, যা তার দীর্ঘ ক্যারিয়ারের ধারাবাহিকতা আরও একবার প্রমাণ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X