মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘মানুষের বাগান’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১১:৪০ পিএম
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘মানুষের বাগান’

ভারতের রাজধানী নয়াদিল্লি-তে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের আলোচিত সিনেমা মানুষের বাগান। আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য নতুন গর্বের অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতে নেয় সিনেমাটি। চলচ্চিত্রটির এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

গত ১৯ মে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এ আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে পরিচালক ও পুরো টিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার প্রীতি রহমান।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় অর্চিতা স্পর্শিয়া বলেন, “‘মানুষের বাগান’ শুধু একটি সিনেমা নয়, এটি সমাজ, মানুষ ও জীবনের গল্প। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন সম্মান পাওয়া পুরো টিমের জন্য বিশাল অর্জন। একজন শিল্পী হিসেবে এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে। নির্মাতা নুরুল আলম আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাদের এত সুন্দর একটি কাজের অংশ হওয়ার সুযোগ দিয়েছেন।”

সিনেমার গল্প প্রসঙ্গে জানা যায়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি আলাদা গল্প নিয়ে এগিয়েছে মানুষের বাগান–এর কাহিনি। পোস্টারে পৃথিবীকে একটি বিশাল বাগানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে নানা বয়সী মানুষ স্বপ্ন, সংগ্রাম ও ভবিষ্যৎ নিয়ে এগিয়ে চলেছে।

২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হয়। শুটিং শেষ হলেও নানা কারণে মুক্তি পেতে সময় লাগে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদ পায়। পরিচালক জানিয়েছেন, শিগগিরই দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ত্রিনেও মুক্তি পাবে সিনেমাটি।

এতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, দীপান্বিতা মার্টিন, মুনিরা মিঠু, মাহমুদ আলম ও প্রসূন আজাদসহ আরও অনেকে। ৪ থেকে ৮ মে পর্যন্ত আয়োজিত হয়েছিল এবারের চলচ্চিত্র উৎসব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X