মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘লোকে বলে’ নিয়ে হাজির নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৬:০০ পিএম
নুসরাত ফারিয়া

দীর্ঘ বিরতির পর আবারও সংগীত অঙ্গনে নতুন চমক নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’, যা ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

এই প্রথমবারের মতো সংগীত পরিচালক ফুয়াদ আল মুকতাদির সুর ও সংগীতে কণ্ঠ দিলেন নুসরাত ফারিয়া। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স ও মাস্টারিং করেছেন অভিষেক ঘটক।

গানটির মিউজিক ভিডিও শুরুতেই ফুয়াদ আল মুক্তাদিরের উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এরপর পর্দায় হাজির হন নুসরাত ফারিয়া তার গ্ল্যামারাস ও স্টাইলিশ লুকে।

পুরো ভিডিওজুড়ে তাকে দেখা গেছে একাধিক আকর্ষণীয় পোশাকে—কখনো রেড কার্পেট স্টাইলের ওয়ান-শোল্ডার ড্রেসে, আবার কখনো ঈদের উৎসবের আবহে লেহেঙ্গা পরে নৃত্য পরিবেশনায়।

গানটির কোরিওগ্রাফি ও ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় ভারতীয় কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব। তার নির্মাণশৈলী ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়া শুধু লিখেছেন—“ঈদ মোবারক”। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

অভিনয়ে সাফল্যের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীত জগতে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর তিনি ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’সহ একাধিক জনপ্রিয় ডান্স ট্র্যাক উপহার দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X