মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুনরূপে পূর্ণিমা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১০:৪৫ এএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। বর্তমানে সিনেমায় নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার রূপ-সৌন্দর্যও বরাবরই দর্শকদের আলোচনার কেন্দ্রে থাকে।

তিন প্রজন্মের নায়িকা হিসেবে পরিচিত এ অভিনেত্রীকে ভক্ত-অনুরাগীরা ‘চিরযৌবনা’ বলেও অভিহিত করে থাকেন। সময়ের সঙ্গে বয়স বাড়লেও পূর্ণিমার সৌন্দর্যের আবেদন যেন এখনো ফুরাবার নয়। এখনো তিনি আগের মতোই অটুট আছেন। সম্প্রতি এক মনোমুগ্ধকর ব্রাইডাল ফটোশুটে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি।

সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন পূর্ণিমা, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে আলোচনায় চলে আসেন। ভিডিওতে দেখা গেছে, হালকা গোলাপি রঙের ঝলমলে ব্রাইডাল পোশাকে সেজেছেন পূর্ণিমা। সঙ্গে মানানসই সবুজ পাথরের গহনা, কপালে টিকলি ও পরিপাটি মেকআপে তাকে দেখা গেছে, যা এনে দিয়েছে এক রাজসিক আবহ। কখনো ক্যামেরার দিকে মিষ্টি হাসিতে তাকিয়ে, আবার কখনো ওড়না হাতে খেলাচ্ছলে নিজের সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন পূর্ণিমা।

ভিডিওতে দেখা গেছে, পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান যুগলবন্দি হয়ে রোমান্টিক স্টাইলে দাঁড়িয়ে আছেন। চারপাশে ছড়ানো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। স্বামীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাকা পূর্ণিমার সেই মুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। অভিনেত্রীর চিরযৌবনা রূপ-লাবণ্য নিয়ে এক নেটিজেন লিখেছেন— হিরোইন কখনো বুড়ি হয় না। কেননা তারা মন থেকেই নিজের সৌন্দর্যকে অটুট রাখার চেষ্টা করে থাকেন। আরেক নেটিজেন লিখেছেন—পূর্ণিমা কি কখনো বুড়ি হবে না? অন্য আরেক নেটিজেন লিখেছেন— ছোটবেলায় যেমন দেখেছি, এখন দেখি তার থেকে বয়স আরও কমে গেছে। চোখ ফেরানো যায় না।

আবার স্বামীর সঙ্গে পূর্ণিমার এমন রোমান্টিক ভিডিও দেখে আরেক নেটিজেন মজা করে লিখেছেন— আপা, দুলাভাইরে দিয়ে একটা রোমান্টিক ছবি বানাতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X