মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বুবলী কি আবারও মা হলেন?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:১৫ এএম
বুবলী কি আবারও মা হলেন?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর আলোচনা শুরু হয়েছে—দ্বিতীয়বারের মতো মা হয়েছেন কি না এই অভিনেত্রী।

গুঞ্জনের সূত্রপাত হয় কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট থেকে। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি লিখেন, মাতৃত্ব সুন্দর। কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক নেটিজেন ধারণা করেন, বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানাতে থাকেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত শবনম বুবলী কিংবা তার স্বামী অভিনেতা শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো নিশ্চিত তথ্য নয়; বরং গুঞ্জন হিসেবেই আলোচিত হচ্ছে।

এদিকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বুবলীর সন্তান জন্মদানের দাবি করা হলেও তার পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।

বিষয়টি নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডলফ খান জানান, তিনি ব্যক্তিগত সূত্রে তথ্যটি জেনেছেন এবং সেই কারণেই শুভেচ্ছা জানিয়েছেন।

তার ভাষ্য, আমি একান্ত ব্যক্তিগত সূত্রে তথ্যটা পেয়েছি। এখন আমি চাই, যাদের ঘটনা তারা অফিশিয়ালি বিষয়টি ঘোষণা করুক। সুন্দরভাবে সবাইকে জানাক। আমি যতটুকু বলেছি ততটুকুই যথেষ্ট। এর বেশি কিছু বললে তারা সেটি পছন্দ করবেন না।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে অভিনয় ও গণমাধ্যমের আলোচনার বাইরে রয়েছেন বুবলী। নতুন কোনো চলচ্চিত্র বা কাজ নিয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এ কারণে অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, সন্তান জন্মদানের জন্য তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে এই দাবির পক্ষেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরবর্তীতে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।

দ্রষ্টব্য: শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সংশ্লিষ্ট পক্ষের ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টিকে গুঞ্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X