মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের গোমর ফাঁস করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
অভিনেত্রী প্রিয়া বাপট

দক্ষিণী ও মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া বাপট সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ারের শুরুর দিকের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, একটি সিনেমার শুটিং চলাকালীন সহ-অভিনেতার অনাকাঙ্ক্ষিত আচরণ ও যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি।

প্রিয়া বাপট জানান, ক্যারিয়ারের একেবারে শুরুতে একটি সিনেমায় কাজ করার সময় তিনি লক্ষ্য করেন স্ক্রিপ্টে মাত্র একটি চুম্বনের দৃশ্য রয়েছে। বিষয়টি তাকে শুরু থেকেই অস্বস্তিতে ফেলেছিল। তিনি বারবার পরিচালককে প্রশ্ন করেন, এই দৃশ্যটির গল্পে কোনো যৌক্তিক প্রয়োজন আছে কি না।

তার ভাষায়, আমি বারবার জিজ্ঞেস করছিলাম— এই চুমুর দৃশ্য কেন দরকার? এটি গল্পের সঙ্গে মানানসই ছিল না।

তবে পরিচালকের সিদ্ধান্তে পরিবর্তন না আসায় তিনি বিষয়টি মেনে নেন এবং পেশাদার মনোভাবেই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অভিনেত্রী অভিযোগ করেন, শুটিং চলাকালীন এক গানের দৃশ্যে সহ-অভিনেতা দৃশ্যের বাইরে গিয়েও বারবার তাকে চুম্বন করতে থাকেন। তিনি জানান, তখন তিনি নতুন হওয়ায় পরিস্থিতি কীভাবে সামলাতে হয় তা বুঝে উঠতে পারেননি এবং সরাসরি প্রতিবাদ করতেও সাহস পাননি।

তিনি বলেন, সেই সময় তিনি মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন এবং বিষয়টি মোকাবিলা করার মতো অভিজ্ঞতা তার ছিল না।

প্রিয়া বাপট আরও জানান, শুটিং শেষ হলেও ওই অভিনেতার হয়রানি বন্ধ হয়নি। তিনি বারবার মেসেজ পাঠাতেন এবং ব্যক্তিগতভাবে দেখা করার জন্য চাপ দিতেন। কখনও সাঁতার শেখানোর অজুহাতে, আবার কখনও ডিনার বা ব্রেকফাস্টে দেখা করার প্রস্তাব দিতেন।

অভিনেত্রী স্পষ্টভাবে সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং জানান, তিনি এমন পরিস্থিতি আগে কখনও মোকাবিলা করেননি এবং ভবিষ্যতেও কেউ যেন এমন অভিজ্ঞতার শিকার না হন।

পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে প্রিয়া বাপট তার স্বামী ও অভিনেতা উমেশ কামাতকে বিষয়টি জানান। তিনি দ্রুত মুম্বাই থেকে ভোপালে শুটিং সেটে পৌঁছে যান এবং স্ত্রীর পাশে থাকেন। এরপর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সহ-অভিনেতার আচরণ বন্ধ হয়ে যায় বলে জানান প্রিয়া।

বর্তমানে প্রিয়া বাপট মারাঠি, হিন্দি সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটি অফ ড্রিমস’-এ তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি বর্তমানে নতুন প্রজেক্ট ‘ডালিম: দ্য মিথ’-এ কাজ করছেন বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X