মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিজেপির মঞ্চে যশ, দলে ফিরছেন অভিনেতা?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর জোড়া ফুলের বদলে রাজ্যে পদ্ম শিবিরের প্রভাব বাড়তে শুরু করেছে। এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত আবারও আলোচনায় এসেছেন রাজনৈতিক মঞ্চে উপস্থিত হয়ে।

একসময় সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং দলের হয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তবে নির্বাচনে পরাজয়ের পর ধীরে ধীরে তাকে রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি।

পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিজের অবস্থান জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠান বলে জানা যায়। এরই মধ্যে সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজেপি আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় যশ দাশগুপ্তকে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ৪ তারিখের পর সবাই নিশ্চয়ই ভালো আছেন। তিনি আরও মন্তব্য করেন, পশ্চিমবঙ্গে পরিস্থিতি অনেকটা শক্ত হয়ে গেছে বলেও শোনা গেছে তার বক্তব্যে।

মঞ্চে দাঁড়িয়ে তিনি আরও বলেন, যারা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তাদের নানা সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। অনুষ্ঠানে পরে তিনি নিজ হাতে গাছ রোপণ করেন এবং তাতে পানি দেন।

এর আগে যশ দাশগুপ্ত নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য সরকারকে ইমেইল করেছিলেন বলে জানা যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে হুগলির চণ্ডীতলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পর তিনি মূলধারার টালিউডে অনেকটা আড়ালে চলে যান।

অন্যদিকে তার স্ত্রী নুসরাত জাহান ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছিলেন, ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকলেও তিনি নিজের আদর্শ থেকে সরে যাননি এবং কখনোই রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X