মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য

ঘোড়াঘাট, প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামীণ জনপদে দীর্ঘদিন ধরে চলে আসা গরু দিয়ে হালচাষের ঐতিহ্য আজ ধীরে ধীরে বিলুপ্তির পথে। আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রসার, মানুষের পরিবর্তিত জীবনধারা এবং দ্রুত ফলনের চাহিদা মেটাতে কৃষকরা এখন প্রায়ই ট্রাক্টর, পাওয়ার টিলার ও সিডারের মতো যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করছেন।

এক সময় বাংলার গ্রামীণ কৃষকরা গরুর জোড়ার সঙ্গে লাঙ্গ, জোয়াল, মই এবং গোমাই নিয়ে দিনভর মাঠে কাজ করতেন। কোকিল ডাকের সঙ্গে পান্তাভাত ও আলুবর্তার পোটলা হাতে মাঠে যেতেন, আর মাঠ ভরতো তাদের গানের সুরে—পল্লীগীতি ও ভাটিয়ালির মধুর ছন্দে।

কিন্তু আধুনিক কৃষি যন্ত্রের আগমনের পরে সেই চিরচেনা দৃশ্য এখন শুধু স্মৃতিতে রয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, গরু দিয়ে চাষ করলে মাটির গভীরতা ভালোভাবে আলগা হয়, মাটি ছোট কণায় বিভক্ত হয়, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। এটি প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব পদ্ধতি। তবে সময় ও উৎপাদনশীলতার দিক দিয়ে যান্ত্রিক কৃষি অনেক এগিয়ে।

প্রবীণ কৃষকদের মতে, গরু দিয়ে হালচাষ কেবল কৃষির একটি পদ্ধতি নয়, এটি ছিল গ্রামীণ জীবনের ছন্দ। সেই ছন্দ আজ আর গ্রামে বাজে না। আধুনিকতার ঢেউয়ে হারিয়ে যাচ্ছে বাংলার গৌরবময় কৃষি ঐতিহ্য, যা আগামী প্রজন্মের কাছে কেবল গল্পের অংশ হয়ে থাকবে। এখনকার শিশুরা লাঙ্গ, জোয়াল, মই, লরি বা গোমাই এক সময় চিনবে না; এগুলো দেখতে হলে এখন হয়তো শুধু জাদুঘরে যেয়ে দেখা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X