মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উচ্চ রক্তচাপ বাড়ার কারণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম
উচ্চ রক্তচাপ বাড়ার কারণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার এখন বিশ্বজুড়ে একটি সাধারণ কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যা। এটি ধীরে ধীরে শরীরের সংবহন তন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এবং বাড়িয়ে দেয় স্ট্রোক ও হৃদরোগের মতো প্রাণঘাতী রোগের আশঙ্কা। অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসই নীরবে রক্তচাপ বাড়িয়ে তোলে।

নিচে এমন কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হলো, যা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে।

অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস লবণে থাকা সোডিয়াম শরীরে পানি ধরে রাখে, যা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। অনেকেই শুধু রান্নায় নুন কম খেলেই নিরাপদ মনে করেন, কিন্তু বাস্তবে বাজারজাত প্রসেসড ফুড, ফাস্টফুড, চিপস, সস ইত্যাদিতেও অতিরিক্ত লবণ থাকে।

এই অদৃশ্য সোডিয়াম দীর্ঘমেয়াদে রক্তচাপ বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি করে।

মানসিক চাপ সাধারণত মানসিক চাপ সংক্রান্ত উচ্চ রক্তচাপ ক্ষণস্থায়ী হয়। অর্থাৎ মানসিক চাপ বাড়ার সঙ্গে সঙ্গে রক্তচাপ বাড়লেও উত্তেজনা প্রশমিত হলে রক্তচাপ আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগলে ক্ষতি হতে পারে রক্ত বাহের। পাশাপাশি মানসিক চাপে ভোগা মানুষ অনেক সময় নেশার দিকে ঝোঁকেন। এতেও ক্ষতি হয় সংবহনুন্ত্রের।

অনিদ্রা জার্নাল অব ক্লিনিক্যাল হাইপারটেনশনের একটি গবেষণা পত্র বলছে অনিদ্রার সমস্যায় ভোগা ব্যক্তিদের উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৪৮ শতাংশ বেশি। পাশাপাশি অনিদ্রা ও মানসিক চাপ পরস্পর সম্পর্কযুক্ত ফলে অনিদ্রা বাড়িয়ে দিতে পারে মানসিক চাপ, যা উচ্চ রক্তচাপের সমস্যা ডেকে আনতে পারে।

মদ্যপান অতিরিক্ত মদ্যপান রক্তবাহী শিরা ও ধমনির ভেতরের গহ্বর অপ্রশস্ত করে। ফলে রক্ত সঞ্চালনে সমস্যা দেখা দেয়, যা রক্তচাপ বৃদ্ধি করে এবং হৃদ্রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি অতিরিক্ত মদ্যপান বাড়িয়ে দেয় স্ট্রোকের ঝুঁকিও।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস বেশি তেল মসলা দেওয়া খাবার খেলে কোলেস্টেরলের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় শাক-সবজি না খেলে একাধিক গুরুত্বপূর্ণ উপাদানের ভারসাম্য নষ্ট হয়। রক্তে স্নেহ পদার্থের মাত্রা বেড়ে গেলে তা রক্ত বাহের ভেতর জমা হতে থাকে। এতে রক্তচাপ বাড়ার আশঙ্কা থাকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X