মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুষ্টিগুণে ভরপুর বাদাম

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:৪৯ পিএম
পুষ্টিগুণে ভরপুর বাদাম রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়।

পুষ্টিগুণে ভরপুর বাদাম রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। এটি হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি আপনাকে দূরে রাখবে বিভিন্ন রোগ থেকে। বাদাম পুষ্টিগুণ এবং এনার্জির পাওয়ার হাউজ। যারা নিয়মিত বাদাম খান, তাদের রক্তে এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ অন্যান্যদের তুলনায় কম থাকে। বেশিরভাগ বাদামই ওমেগা-৩-ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা হার্টের জন্য খুব ভালো।

বাদামে থাকে আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড যা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে। শরীরের বিভিন্ন ধমনির প্রাচীর তৈরি করতে এবং তা সুরক্ষিত রাখতে এই অ্যাসিড খুব উপকারী। এই অ্যাসিড ধমনীতে রক্ত জমাট বাধার প্রবণতা কমাতেও সাহায্য করে।

সাধারণত বাদামে ফ্যাটের পরিমাণ ৫০% এরও বেশি, তবে তার বেশির ভাগই মোনো-আনস্যাচুরেটেড ফ্যাট। এই ফ্যাট আমাদের শরীরে এইচডিএল বা গুড কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সবচেয়ে কম স্যাচুরেটেড ফ্যাট (৪%) রয়েছে চিনেবাদাম এবং আমন্ড বাদামে। আমন্ড বাদামে সবচেয়ে বেশি পরিমাণ ফাইবার, ভিটামিন ই, ক্যালশিয়াম এবং রাইবোফ্ল্যাভিন রয়েছে। এছাড়াও রয়েছে আয়রন এবং বিটা-সিটোস্টেরল (কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে)। আমন্ড ছাড়া ম্যাকাডেমিয়া নাটস, আখরোট ইত্যাদিও হার্টের জন্য ভালো।

প্রতিদিন স্ন্যাক্স হিসেবে মোটামুটি ৫-৮টা আমন্ড, ৮-১০টা পেস্তাবাদাম এবং একমুঠো চিনেবাদাম খেতে পারেন। দূরে থাকবেন অনেক রোগ থেকে। দুর্বল স্বাস্থ্য ও কম ওজন যাদের, তারা নিয়মিত বাদাম খেতে পারেন। উঠতি বয়সী শিশুদের জন্যও বাদাম খুব উপকারী, কারণ এতে প্রচুর অ্যামাইনো অ্যাসিড রয়েছে।

তথ্য: রিডার্স ডাইজেস্ট

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X