
চা নিয়ে আমাদের সমাজে নানা ধরনের ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন নিয়মিত চা পান করলে গায়ের রং কালো হয়ে যায় কিংবা শরীরে নানা ক্ষতি হয়। বিশেষ করে ‘চা খেলে ত্বক কালো হয়’— এমন কথা প্রায়ই শোনা যায়। কিন্তু বাস্তবে এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে চা পান করলে তা শরীরের ক্ষতি তো করেই না, বরং নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা এনে দেয়। প্রতিদিন দুই থেকে তিন কাপ চা পান শরীরকে সতেজ রাখার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও ধরে রাখতে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক-
চা ত্বকের ক্ষতি করে না নিয়মিত চা পান করলে তা ক্ষতি করে না বরং অনেক ধরনের উপকারিতা নিয়ে আসে। তবে তা খেতে হবে পরিমিত। সব খাবারেরই একটি মাত্রা রয়েছে, কোনো খাবার বেশি খেয়ে ফেললে তার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবেই। চায়ের ক্ষেত্রেও এটি সত্যি। তবে প্রতিদিন দুই-তিন কাপ চা ক্ষতি নয়, বরং উপকার করে। শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে চা। সেইসঙ্গে বাড়ায় ত্বকের উজ্জ্বলতা।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সম্পর্কে জেনেছি। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় হলো বেছে বেছে সঠিক খাবার খাওয়া। যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ভেতরে রয়েছে চায়ের নাম। বিভিন্ন ধরনের ভেষজ চা এই তালিকায় এগিয়ে রয়েছে। প্রতিদিন এককাপ আদা দেওয়া চা খেলে সুস্থ থাকবেন অনেকটাই। সুস্থ থাকলে তার ছাপ পড়বে ত্বকেও।
মানসিক চাপ কমায় মানসিক চাপ আমাদের নানাভাবে ক্ষতি করে। হতাশা, স্ট্রেস ইত্যাদি থেকে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেওয়াও অস্বাভাবিক নয়। মানসিক চাপের মুখে মন দিয়ে কাজ করাও সম্ভব হয় না। এর প্রভাব পড়ে আমাদের জীবনযাপনে। কিন্তু আপনি জানেন কি, মানসিক চাপ কাটাতে চা বেশ উপকারী পানীয়? প্রতিদিন চা পান করলে তা আপনাকে অনেকটাই স্ট্রেসমুক্ত রাখবে। হতাশা না থাকলে চেহারায়ও ক্লান্তি আসবে না।
শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে তা আমাদের মারাত্মক সব অসুখের কারণ হতে পারে। সুস্থ থাকার জন্য শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকা জরুরি। আর এ কাজে আপনাকে সাহায্য করতে পারে এককাপ চা। প্রতিদিন চা খেলে রক্ত চলাচল স্বাভাবিক হয়। এর ফলে ত্বকও থাকে সতেজ ও উজ্জ্বল।
প্রদাহ কমায় শুধু কফিতে নয়, চায়েও থাকে ক্যাফেইন। এই ক্যাফেইনের রয়েছে অনেক ভালো গুণ। তার ভেতরে একটি হলো, এটি শরীরে সৃষ্ট ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে। তাই প্রদাহ থেকে দূরে থাকতে নিয়মিত চা পান করুন। তবে অতিরিক্ত দুধ-চিনি মেশানো থেকে বিরত থাকুন, কারণ অতিরিক্ত দুধ-চিনি মিশিয়ে চা পান করলে তা উপকারের বদলে ক্ষতি করবে বেশি।
হজমশক্তি বাড়ায় যারা হজম সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন তারা নিয়মিত চা পান করতে পারেন। কারণ হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এই উপকারী পানীয়। নিয়মিত চা খেলে তা হজমশক্তি বাড়ায়। আর হজমশক্তি ভালো হলে তা শরীরকে নানা অসুখ থেকে দূরে রাখে। হজমশক্তি ভালো হলে ত্বকও থাকে ব্রণ ও দাগমুক্ত।
মন্তব্য করুন