মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় যেসব খাবার

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:২৫ এএম
রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় যেসব খাবার

করোনাভাইরাস মহামারির পর থেকেই একটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে—শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি শক্তিশালী রাখা। বিশেষজ্ঞরা বলছেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তারা সহজেই ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের শিকার হন। অন্যদিকে, শক্তিশালী ইমিউন সিস্টেম শরীরকে দ্রুত সুস্থ হতে সহায়তা করে।

তবে দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু খাবার নিয়মিত খাই, যা অজান্তেই শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসব খাবার দীর্ঘমেয়াদে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে তোলে।

ফাস্টফুড বর্তমান সময়ে ফাস্টফুড অনেকের দৈনন্দিন খাদ্য তালিকার অংশ হয়ে গেছে। কিন্তু অধিকাংশ ফাস্টফুডে অতিরিক্ত চিনি, তেল ও প্রক্রিয়াজাত উপাদান থাকে, যেখানে ফাইবারের পরিমাণ খুবই কম। নিয়মিত ফাস্টফুড খেলে শরীরে প্রদাহ বাড়ে এবং ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।

অতিরিক্ত ক্যাফেইন চা ও কফিতে থাকা ক্যাফেইন শরীরে অতিরিক্ত প্রবেশ করলে তা ইমিউন সিস্টেমের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ক্যাফেইন টি-সেল ও ইন্টারলিউকিন উৎপাদন কমিয়ে দেয়, যা রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ উপাদান।

অ্যালকোহল বা ধূমপান অ্যালকোহল পান বা ধূমপান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এটি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত ক্ষতিকর। সুস্থ থাকতে চাইলে যত দ্রুত সম্ভব এই অভ্যাস পরিত্যাগ করা উচিত।

প্যাকেটজাত মাংস প্যাকেটজাত মাংস আপনার অনাক্রম্যতা ব্যবস্থা নষ্ট করতে সক্ষম। কেবল মাংস না, অন্যান্য প্যাকেটজাত খাবারগুলোও আপনার প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে তুলতে পারে।

প্যাকেটজাত আচার এটা অনেকেরই প্রিয় খাবার। তবে আপনি সম্ভবত জানেন না, আচারে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে যা ডিহাইড্রেশন এবং কিডনির সমস্যা তৈরি করতে পারে।

অপরিষ্কার পানি আপনি রান্না করতে যে পানি ব্যবহার করছেন, তা পরিষ্কার ও জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন। অপরিষ্কার পানিতে তৈরি খাবার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে।

কফি কিছু লোক কফি খেতে খুবই পছন্দ করেন। কিন্তু অনেকেই জানেন না কফিতে থাকা ক্যাফেইন রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। সুতরাং, কফি পানের উপর নিয়ন্ত্রণ রাখা খুব গুরুত্বপূর্ণ। অল্প কফি পান করতে পারেন, কিন্তু এটা অভ্যাস বানিয়ে ফেলা ও প্রচুর পরিমাণে পান করা উচিত নয়।

চিনিসমৃদ্ধ খাবার প্রতিদিনকার খাদ্য তালিকায় থাকা বেশিরভাগ জলখাবারই চিনিসমৃদ্ধ। চিনি হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের জন্য সবচেয়ে উপাদেয় খাদ্য। তাই আমরা যত বেশি চিনিসমৃদ্ধ খাবার খাবো ততবেশি ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের দেহে জন্ম নেবে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে সাহায্য করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X