মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যে কোনো মৌসুমী ফল বা সবজি। সারাবছর বিভিন্ন ঋতুতে মৌসুমী ফল এবং সবজি খেলে দেহের নানা ধরণের পুষ্টি চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। আর আমরা সবাই জানি এই মৌসুমী সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর মধ্যে অন্যতম কাঁকরোলে।

এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন এবং ভিটামিন ‘এ’, ‘সি’। এছাড়া আছে দেহের জন্য উপকারী বিভিন্ন খনিজ পদার্থ। এটি বেশ পরিচিত সবজির মধ্যে অন্যতম। এর গায় ছোট ছোট কাঁটা যুক্ত। কাঁকরোলের আদি উৎস হিসেবে ধরা হয় ভিয়েতনামকে। এছাড়াও আছে মিনারেল এবং লুটেইন ও জেনাস্থিন যা চোখের স্বাস্থ্যর জন্য উপকারী। ক্যান্সার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ উপকারি।

দৃষ্টিশক্তি বাড়ায় কাঁকরোলে চোখের জন্য খুবই উপকারী কারণ এতে আছে ভিটামিন, বিটাক্যারোটিন ও অন্যান্য উপাদান থাকে, যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করার পাশাপাশি চোখের ছানি প্রতিরোধেও সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

হাইপোগ্লাইসেমিক গুণাগুণ রয়েছে কাঁকরোলে। এটি অগ্নাশয়ের বিটাসেলকে সুরক্ষিত রাখে ও পুনর্গঠনে সাহায্য করে। এছাড়া এটি ইন্সুলিন নিঃসরণ ও সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

তারুণ্য ধরে রাখে

কাঁকরোলে প্রচুর পরিমানে ভিটামিন ‘এ’এবং ‘সি’ থাকায় ত্বকের যেকোনো রোগ নিরাময় করতে এর ভূমিকা অনস্বীকার্য। কাঁকরোলে রয়েছে প্রচুর হাইপোগ্লাইসেমিকের গুণাগুণ। যা কোলাজেনের গঠনকে পুনর্র্নিমাণের মাধ্যমে বয়সের ছাপ প্রতিরোধেও ভূমিকা রাখে। এছাড়াও রয়েছে অ্যান্টি অক্সাইড যা বাইরের রোদ ধোঁয়া, ধুলো এবং দূষণের হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে।

ক্যান্সার প্রতিরোধ করে

কাঁকরোলের পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিকে ধীর গতির করতে পারে। এবং এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করতে সাহায্য করে। দেহের ফ্রি র্যা ডিকেলের সংখ্যা কমাতে সাহায্য করে এবং ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে।

হজমের সমস্যা দূর করে

কাঁকরোলে হাইফাইবার এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হজমের গোলমাল এবং কোষ্ঠকাঠিন্য ভালো করতে সাহায্য করে।

বিষন্নতা প্রতিহত করে

কাঁকরোলে সেলেনিয়াম, মিনারেল এবং ভিটামিন থাকে, যা নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তাই বিষণ্ণতার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে কাঁকরোল।

অ্যানিমিয়া প্রতিহত করে

কাঁকরোলে প্রচুর আয়রন থাকার পাশাপাশি ভিটামিন-সি ও ফলিক এসিড থাকে ফলে অ্যানেমিয়ার প্রতিহত করতে সাহায্য করে।

খুশখুশে কাশি কমায়

আমাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে ছোট-বড় সবারই কাশির সমস্যা দেখা দেয়। তাই বাচ্চাদের অ্যালার্জি এবং অন্য কোনো সমস্যা দেখা দিলে কাঁকরোল খাওয়ালে অনেক রোগের আক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যায় খুব সহজেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X