মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিশু–কিশোরদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল স্পেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

১৬ বছরের কম বয়সী শিশু–কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। এ সিদ্ধান্তের অংশ হিসেবে শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে স্পেনে বাধ্যতামূলকভাবে বয়স যাচাই করার প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হবে। শিশু–কিশোরদের ওপর ডিজিটাল প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাব কমাতে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ডেনমার্কের পর এ উদ্যোগ নিয়েছে দেশটি।

গতকাল মঙ্গলবার দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘বর্তমান ডিজিটাল পরিবেশ শিশুদের জন্য নিরাপদ নয়। শিশুরা এমন এক ডিজিটাল পরিসরে প্রবেশ করছে, যেখানে তাদের একা চলার কথা ছিল না। এই পরিসর আসক্তি, নির্যাতন, পর্নোগ্রাফি, অপব্যবহার ও সহিংসতায় ভরা। আমরা আর এ অবস্থা মেনে নেব না। ডিজিটাল ওয়াইল্ড ওয়েস্ট থেকে আমরা তাদের রক্ষা করব।’

স্পেনের প্রস্তাবিত আইনের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ বা ঘৃণামূলক কনটেন্ট দ্রুত অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের বিরুদ্ধে ফৌজদারি দায় আরোপের বিধান রাখা হচ্ছে। একই সঙ্গে অ্যালগরিদমের মাধ্যমে অবৈধ কনটেন্ট ছড়িয়ে দেওয়া বা এর বিস্তার ত্বরান্বিত করার ক্ষেত্রে ব্যক্তি ও প্ল্যাটফর্ম উভয়কে জবাবদিহির আওতায় আনা হবে। এ বিষয়ে সানচেজ বলেন, ‘অ্যালগরিদমের মাধ্যমে অবৈধ কনটেন্টের প্রচার ও বিস্তারকে একটি নতুন অপরাধ হিসেবে গণ্য করা হবে। ঘৃণা ছড়ানোর একটি দায় অবশ্যই থাকতে হবে।

স্পেনের সরকারি সূত্রে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই এ–সংক্রান্ত আইন প্রণয়নের কার্যক্রম শুরু হবে। হেট স্পিচ বা বিদ্বেষমূলক পোস্ট ছড়ানো ঠেকাতেও নতুন পর্যবেক্ষণব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো কীভাবে ঘৃণা ও বিভাজন উসকে দিচ্ছে, তা তথ্যভিত্তিকভাবে বিশ্লেষণ করা হবে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশু–কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। যুক্তরাজ্যও এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে ফ্রান্স ও ডেনমার্ক ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে।

সূত্র: সিএনএন

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

X