মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: ইন্টারনেট থকে সংগৃহীত

পবিত্র রমজানকে সামনে রেখে নতুন স্মার্টফোন ‘ওয়াই৩১ডি’র উন্মোচনের আভাস দিয়েছে ভিভো। নান্দনিক ডিজাইন ও ব্যবহারিক ফিচারের সমন্বয়ে ডিভাইসটি উৎসবের মৌসুমে অর্থবহ উপহার হিসেবে উপস্থাপন করার কথা জানিয়েছে ব্র্যান্ডটি।

রমজানের আবহকে ধারণ করে ফোনটি আসছে বিশেষ ‘ফেস্টিভ রেড’ রঙে। এই নতুন রঙ ভালোবাসা, সংযোগ ও পারিবারিক বন্ধনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের পছন্দের কথা বিবেচনায় রাখা হয়েছে আরও দুটি রঙ: ‘স্টারলাইট গ্রে’ এবং ‘গ্লো হোয়াইট’।

ডিজাইনের পাশাপাশি ডিভাইসটির অন্যতম আকর্ষণ ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা ব্র্যান্ডটির স্মার্টফোন ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যস্ত দৈনন্দিন রুটিনে পড়াশোনা, অফিসের কাজ, অনলাইন মিটিং, নেভিগেশন কিংবা দীর্ঘ সময়ের ভিডিও কলের মতো কাজে নিরবচ্ছিন্ন সাপোর্ট দেওয়ার লক্ষ্যেই এই ব্যাটারি সক্ষমতা যুক্ত করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, সেহরি থেকে ইফতার পর্যন্ত চার্জ নিয়ে দুশ্চিন্তা কমাতে ডিভাইসটি বিশেষভাবে উপযোগী করে তৈরি করা হয়েছে। শিক্ষার্থী থেকে শুরু করে কর্মব্যস্ত পেশাজীবী, সবার জন্যই এটি নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

মনকাড়া ফেস্টিভ রেড রঙ, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে ভিভো ওয়াই৩১ডি রমজানের সময়ে ব্যবহারকারীদের জন্য একটি কার্যকর ও স্টাইলিশ অপশন হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। -বিজ্ঞপ্তি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

X