
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ইনস্টাগ্রাম রিল বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ফরম্যাটগুলোর একটি। প্রতিদিন লাখো ভিডিও আপলোড হলেও খুব অল্প সংখ্যক রিলই ভাইরাল হয়। ২০২৬ সালে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটি নতুন কৌশল দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে—“৩-সেকেন্ড হুক। এই কৌশলই নির্ধারণ করছে কোনো ভিডিও হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে, নাকি মুহূর্তেই স্ক্রল করে হারিয়ে যাবে।
৩-সেকেন্ড রুল ও ইনস্টাগ্রাম অ্যালগরিদম কীভাবে কাজ করে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দর্শকের মনোযোগ ধরে রাখা। একজন ইউজার কোনো রিল দেখবে কি না, সেই সিদ্ধান্ত সাধারণত প্রথম ৩ সেকেন্ডের মধ্যেই নিয়ে নেয়।
ইনস্টাগ্রাম অ্যালগরিদম এমন কনটেন্টকে বেশি প্রমোট করে, যা দর্শক দীর্ঘ সময় ধরে দেখে। তাই ভিডিওর শুরুতেই যদি কৌতূহল, প্রশ্ন বা চমক তৈরি করা যায়, তাহলে দর্শক পুরো ভিডিওটি দেখার সম্ভাবনা বেড়ে যায়। এর ফলে রিলের রিচ, এনগেজমেন্ট এবং এক্সপ্লোর পেজে যাওয়ার সুযোগ অনেক বেশি হয়।
ভাইরাল হওয়ার কার্যকর কিছু কৌশল রিল ভাইরাল করার জন্য এখন অনেক ক্রিয়েটর ‘ওপেন লুপ’ প্রযুক্তি ব্যবহার করছেন। এতে ভিডিওর শুরুতেই কোনো বিশেষ তথ্য বা ফলাফলের ইঙ্গিত দেওয়া হয়, কিন্তু মূল বিষয়টি প্রকাশ করা হয় একদম শেষে। এছাড়া ‘এই ভুল করার আগে ভিডিওটি দেখুন’ বা ‘শেষ পর্যন্ত দেখুন’—এই ধরনের হুকগুলো দ্রুত কাজ করে। রিলেটেবল কনটেন্ট, যেমন—ডেইলি লাইফ হ্যাকস, স্মার্টফোন ক্যামেরা ট্রিকস, ট্রাভেল শর্টকাট বা ছোট কুকিং টিপস বর্তমানে দর্শক বেশি পছন্দ করছেন।
রিল পোস্ট করার সঠিক নিয়ম শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, তা সঠিকভাবে পোস্ট করাও জরুরি। বিশেষজ্ঞদের মতে, ভার্টিক্যাল ফরম্যাটে ১০৮০x১৯২০ রেজুলেশন এবং সাবটাইটেলসহ রিল বেশি কার্যকর। কারণ অনেক মানুষ শব্দ ছাড়াই ভিডিও দেখেন। এ ছাড়া ৩০ সেকেন্ডের কম দৈর্ঘ্যের ভিডিও, ট্রেন্ডিং অডিও এবং স্ক্রিনে বড় টেক্সট ব্যবহার করলে সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। নিয়মিত কনটেন্ট পোস্ট করাও এই প্ল্যাটফর্মে টিকে থাকার অন্যতম শর্ত।
স্মার্টফোনই এখন যথেষ্ট মজার বিষয় হলো, ভাইরাল হওয়ার জন্য এখন আর দামি ক্যামেরা বা ভারী এডিটিংয়ের প্রয়োজন নেই। স্মার্টফোনে শুট করা সাধারণ কিন্তু সৃজনশীল ভিডিও এখন বেশি জনপ্রিয় হচ্ছে। দামী সরঞ্জামের চেয়ে সঠিক আইডিয়া এবং আকর্ষণীয় শুরুই এখন ইনস্টাগ্রামে সফল হওয়ার আসল চাবিকাঠি। তাই ৩-সেকেন্ড রুল মেনে ভিডিও তৈরি করলে দ্রুত ভাইরাল হওয়া সম্ভব।
মন্তব্য করুন