
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন প্রায় দুই বছর পর প্রথমবার জনসমক্ষে তার মেয়ে কিম জু আয়ে-কে উপস্থাপন করেছেন। শুক্রবার, উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ কিম জং উন, তার স্ত্রী রি সোল জু এবং মেয়ের ছবি প্রকাশ করেছে।
প্রকাশিত ছবিতে দেখা যায় কিম পরিবার পিয়ংইয়ংয়ের কুমসুসান মেমোরিয়াল স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন, যেখানে কিমের অনুগত সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত থিঙ্ক ট্যাংক কোরিয়ান ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন-এর জ্যেষ্ঠ কর্মকর্তা হং মিন এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, কিম জু আয়ে এখন প্রায় ১৩ বছর বয়সী। এই বয়সে তার কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সদস্যপদও হয়নি। আমি মনে করি, কিম ছবিটি প্রকাশের মাধ্যমে বার্তা দিতে চাইছেন যে তার পরিবার স্থিতিশীল এবং তিনি সুখী-সংসারী।
উল্লেখ্য, কিম জু আয়ের জন্ম ২০১৩ সালের শুরুর দিকে হলেও সরকার আনুষ্ঠানিকভাবে তার বয়স সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পিয়ংইয়ংয়ের এক সামরিক অনুষ্ঠানে কিম প্রথমবার তার মেয়েকে জনসমক্ষে উপস্থাপন করেছিলেন।
মন্তব্য করুন