মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসরায়েলের অস্ত্র উৎপাদন কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম
ইসরায়েলের অস্ত্র অস্ত্র উৎপাদন কেন্দ্রে ইরানের ড্রোনের হামলা

ইরানি সেনাবাহিনী মঙ্গলবার (১৭ মার্চ) জানিয়েছে, তারা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে জায়নবাদীদের রাফায়েল অস্ত্র উৎপাদন কেন্দ্র ও প্রযুক্তি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। এটি ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ এর অংশ হিসেবে তাদের ৩১তম প্রতিশোধমূলক অভিযান। খবরটি প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

ইরানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা ইরানি সামরিক বাহিনী ও সাধারণ মানুষকে হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, ইরানি ড্রোনগুলো রাফায়েল অস্ত্র উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র লক্ষ্য করে হামলা করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জায়নবাদী শাসকদের সাইবার-প্রযুক্তি কেন্দ্রগুলো সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীকে ইরানের জনবহুল এলাকায় সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে গাইডেড অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হার্ডওয়্যার, সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করে আসছে।

এতে আরও উল্লেখ করা হয় যে, রাফায়েল অস্ত্র উৎপাদন কেন্দ্রটি জায়নবাদী সেনাবাহিনীর জন্য আয়রন ডোমের মতো গণবিধ্বংসী প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি কনছে এবং ইসরায়েলি বাহিনীর জন্য ড্রোনও তৈরি করছে।

২৮ ফেব্রুয়ারি বিনা উসকানিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার প্রাণ হারান।

ইসরায়েলি বাহিনী একই সঙ্গে স্কুলছাত্রীসহ বেসামরিক নাগরিকদেরও নির্বিচারে হত্যা করতে ইরানে বড় আকারের সামরিক অভিযান শুরু করে।

এই হামলায় ইরানজুড়ে সামরিক ও বেসামরিক উভয় স্থানেই ব্যাপক বিমান হামলা চালানো হচ্ছে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এর জবাবে, ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান চালিয়ে যাচ্ছে এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল ও মধ্যপ্রাচ্যে মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

X