মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি কোথায় আছেন?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৮:০০ এএম
মোজতবা খামেনি

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস পার হলেও এখনও পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি মোজতবা খামেনিকে। তার অনুপস্থিতি ঘিরে দেশজুড়ে এবং আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা।

অনেকেই প্রশ্ন তুলছেন—মোজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কি না, আর যদি বেঁচে থাকেন, তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের কয়ক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। সেইদিন ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান আয়াতুল্লা আলি খামেনির ছেলে মোজতবা।

এরপর ইরানের নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেও প্রকাশ্যে না এসে শুধুমাত্র বিবৃতি দেন মোজতবা। সেসব বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। এমন পরিস্থিতির মধ্যে মোজতবার অবস্থান নিয়ে নতুন তথ্য দিলেন রাশিয়ান রাষ্ট্রদূত।

আরটিভিআই মিডিয়াকে ইরানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত এলেক্সাই দেদভ বলেন, সুপ্রিম লিডার মোজতবা খামেনি ইরানেই আছেন কিন্তু তিনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। বোধগম্য কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে জানান তিনি।

তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোজতবা খামেনি বেঁচে থাকলেও কোমায় আছেন। এদিকে আরেক মিডিয়ার খবরে বলা হয়েছে, মোজতবা খামেনি চিকিৎসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো গেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

X