মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইরানের হুঁশিয়ারি

অধিকার স্বীকৃতি না পেলে হরমুজ প্রণালি ছাড়বো না

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ এএম
ইরানের হুঁশিয়ারি, অধিকার স্বীকৃতি না পেলে হরমুজ প্রণালি ছাড়বো না

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশটির “ন্যায্য অধিকার” স্বীকৃতি না দেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজায়ি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দখল করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির সাবেক কমান্ডার মোহসিন রেজায়ি বলেন, ইরানের সার্বভৌম অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তা অব্যাহত থাকবে। পূর্ববর্তী আলোচানাগুলোর ওপর ভিত্তিকে করে অবশ্যই সতর্কতার সঙ্গে একটি নতুন চুক্তি করতে হবে এবং সেই চুক্তিতে অর্থনৈতিক ইস্যুগুলোকে প্রাধান্য দিতে হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধকে ভয় পায়, কিন্তু আমরা তাদের মতো নই। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং অভিজ্ঞতা দু’টোই আমাদের আছে।”

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের সংলাপ ব্যার্থ হওয়ার পর হরমুজ এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। ফলে কোনো জাহাজ ইরানের বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারছে না, অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে কোনা জাহাজ ইরানের বন্দরে ভিড়তেও পারছে না।

সূত্র : এএফপি, গালফ নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X