মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ এএম
হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর উদ্যোগ নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সরাসরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

চীনের মতে, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি। ওয়াং ই বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত রাখার বিষয়ে আন্তর্জাতিকভাবে একটি সর্বসম্মত আগ্রহ রয়েছে। পাশাপাশি তিনি যুদ্ধবিরতি বজায় রাখা এবং কূটনৈতিক আলোচনায় ফেরার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার পর কোনো জাহাজই এই অবরোধ ভেঙে পার হতে পারেনি। মার্কিন বাহিনীর ভাষ্য, ইরানের উপকূলে যাতায়াতকারী জাহাজগুলোকে তারা আটকাবে বা ফিরিয়ে দেবে। তবে ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য যাতায়াতকারী জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে।

গত রাতের এক হালনাগাদ তথ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর পর এখন পর্যন্ত ১০টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ ভেঙে যেতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য জাহাজগুলোর কাছ থেকে ইরান যে অর্থ আদায় করতে চাইছিল, তা বন্ধ করে দেশটির ওপর চাপ সৃষ্টি করা এবং একই সঙ্গে ইরানের তেল রপ্তানি কমিয়ে দেওয়া।

ইরান এই অবরোধকে ‘দস্যুতা’ বলে আখ্যা দিয়েছে এবং এর প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগরে নৌ চলাচল লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার জানায়, ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ বন্দর আব্বাস (ইরান) ছাড়ার পর মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সফলভাবে জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X