
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে এই কঠোর অবস্থানের কথা জানানো হয়।
বিবৃতিতে বিপ্লবী গার্ড সতর্ক করে বলে, হরমুজের দিকে কোনো জাহাজ অগ্রসর হলে তা শত্রুপক্ষকে সহায়তা হিসেবে বিবেচিত হবে। একইসঙ্গে নিষেধাজ্ঞা উপেক্ষা করা জাহাজগুলোর ওপর হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়।
গত শুক্রবার ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি খুলে দেয়। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের অবরোধ অব্যাহত রাখে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে শনিবার আবারও গুরুত্বপূর্ণ প্রণালিটি বন্ধ করে দেয় তেহরান। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র বারবার বিশ্বাস ভঙ্গ করায় তারা এ ব্যবস্থা নিয়ছে।
যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে এই ঘোষণা দিয়ে বিপ্লবী গার্ড বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্কিন শত্রুরা ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়নি। তাই শনিবার সন্ধ্যা থেকে এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।
পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙরকৃত জাহাজগগুলোকে সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে বিপ্লবী গার্ড। তারা বলেছে, নোঙর করা স্থান থেকে কোনো জাহাজ যেন না নড়ে।
ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ মার্কিনিদের অবরোধকে বিবেচনাহীন এবং অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, ইরানের জাহাজ যদি হরমুজ পার হতে না পারে, তবে অন্য দেশের জাহাজের ক্ষেত্রেও সেই পথ উন্মুক্ত থাকা সম্ভব নয়।
সূত্র: সিএনএন
মন্তব্য করুন