মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাঙ্গেরি সফরে গেলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম
হাঙ্গেরি সফরে গেলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

হাঙ্গেরি সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গ্রেফতারের মুখোমুখি হতে পারেন—এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার।

সোমবার (২০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো দেশ যদি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি সেই দেশের ভূখণ্ডে প্রবেশ করেন, তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাকে আটক করা বাধ্যতামূলক। খবর সিএনএন ও রয়টার্সের।

তিনি আরও জানান, হাঙ্গেরিকে পুনরায় আইসিসির কাঠামোর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তার সরকারের। এই অবস্থান বাস্তবায়িত হলে, নেতানিয়াহুর সম্ভাব্য বুদাপেস্ট সফর কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

এর আগে, বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইসরায়েলের ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। ২০২৫ সালে নেতানিয়াহুর সফরের আগে হাঙ্গেরিকে আইসিসি থেকে বের করে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছিলেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালে গাজা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে উভয়ই সব অভিযোগ অস্বীকার করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X