মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুদ্ধে জড়ালে ট্রাম্পকে ‘তুরুপের তাস’ দেখানো হবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম
যুদ্ধে জড়ালে ট্রাম্পকে ‘তুরুপের তাস’ দেখানো হবে : ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুমকি ও চাপের মধ্যে কোনো ধরনের আলোচনা ফলপ্রসূ হতে পারে না। দ্বিতীয় দফা শান্তি আলোচনার ঠিক আগমুহূর্তে ইরানের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, সমঝোতা না হলে ইরানে আবারও সামরিক হামলা বা বোমাবর্ষণ শুরু হতে পারে। এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ কঠোর ভাষায় বলেন, “আমাদের হাতে এবার একটি তুরুপের তাস এসেছে। যুদ্ধ শুরু হলে তা প্রয়োগ করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, চাপের মাধ্যমে আলোচনাকে “আত্মসমর্পণের টেবিলে” পরিণত করার চেষ্টা করা হচ্ছে, যা ইরান কখনোই মেনে নেবে না।

একটি সামাজিক মাধ্যম পোস্টে গালিবাফ বলেন, “হুমকির মধ্যে কোনো আলোচনা হয় না। বর্তমান পরিস্থিতিতে আলোচনার কোনো অর্থ নেই।” তিনি আরও ইঙ্গিত দেন, যুদ্ধবিরতির সময় ইরান নতুন কৌশলগত প্রস্তুতি নিয়েছে, যা ভবিষ্যতে প্রয়োগ করা হতে পারে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়ে ইরান যে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, তাও স্পষ্ট করে দেন তিনি। বলেন, ‘আমাদের হাতে একটা নতুন কার্ড এসেছে। ফের যুদ্ধ শুরু হলে, আপনারা সেটা দেখতে পাবেন।’

তবে সেই “নতুন কার্ড” বা কৌশল কী—তা তিনি বিস্তারিত জানাননি।

বিশ্লেষকদের একাংশের মতে, মূলত দু’টি বিষয়কে কেন্দ্র করেই ঘুরপাক খাবে দ্বিতীয় দফার বৈঠক। প্রথমত, পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় মজুত ইউরেনিয়াম হস্তান্তর করুক ইরান। একই সঙ্গে অন্তত ১২ বছরের জন্য পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখুক তারা। কিন্তু তাদের এমন দাবি মানতে রাজি নন ইরান। দ্বিতীয়ত, হরমুজ প্রণালি। কোনোভাবেই হরমুজ অবরুদ্ধ করে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরান ওমান উপসাগর দিয়ে জাহাজ চলাচলে কিছু শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে।

এমন অবস্থায় ইসলামাবাদে শুরু হতে যাওয়া দ্বিতীয় দফার শান্তি আলোচনার দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার ফল নিয়ে আশাবাদী হলেও ইরান তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘মনে রাখতে হবে, ইরানিরা কোনো ধরনের জোরজবরদস্তির কাছে মাথা নত করে না।’

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি আলোচনায় কোনো সমঝোতা না হয়, তাহলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বিশেষ করে পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক জলপথ নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের অবস্থান সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ আলোচনার দিকে, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X