মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান পাকিস্তানের

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান পাকিস্তানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। তিনি উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার এবং কূটনীতির মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ বেকারের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করা মোহাম্মদ ইসহাক দার বৈঠকে জোর দিয়ে বলেন, অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো আলোচনা ও কূটনীতি। তিনি এই বিষয়ে পাকিস্তানের ধারাবাহিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক শান্তি রক্ষা ও আলোচনায় সহায়তা করার ক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ বেকার।

সূত্র: সিনহুয়া

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X