মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম
নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর দৃঢ় অবস্থান নিয়েছে ইরান। দেশটির শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের চাপের মুখে তারা আত্মসমর্পণ করবে না এবং সম্ভাব্য যেকোনো সামরিক হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে তেহরান।

আল জাজিরার তেহরান প্রতিনিধি আলী হাশেম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান আগেই তাদের অবস্থান পরিষ্কার করে রেখেছে। তারা আলোচনায় বসার আগে নিজেদের সার্বভৌম অবস্থানকে অক্ষুণ্ণ রাখতে চায়।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এক বিবৃতিতে বলেন, ইরান কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না। অবরুদ্ধ অবস্থায় কোনো আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনাও নাকচ করেন তিনি। একই সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হলে ইরান ‘বিস্ময়কর’ সামরিক সক্ষমতা দেখাবে বলেও সতর্ক করেন।

ইরানের সামরিক বাহিনীর প্রধান কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সদর দপ্তর’ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যেকোনো আক্রমণ প্রতিহত করতে তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

ইরানের ওপর বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগসহ একাধিক সরকারি কর্মকর্তা।

ইরানি কর্মকর্তারা জনগণের উদ্দেশে এই বার্তা দিচ্ছেন যে, যদি তারা অবরুদ্ধ অবস্থায় আলোচনায় বসতে এবং নতি স্বীকার করতে অস্বীকৃতি জানায়, তবে যুদ্ধের আশঙ্কা প্রবল। মূলত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আত্মসমর্পণের চেয়ে যুদ্ধের প্রস্তুতিকেই প্রাধান্য দিচ্ছে তেহরান। সূত্র: আল-জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X