মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ ছাড়াল ৮০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ ছাড়াল ৮০ শতাংশ

ভারতের পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফায় একযোগে ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম। প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৬০ লাখ।

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, আট ঘণ্টার মধ্যে গড় ভোটের হার দাঁড়িয়েছে ৭৮.৭৭ শতাংশে, যা অত্যন্ত উচ্চ ভোটার উপস্থিতি হিসেবে ধরা হচ্ছে। কিছু জেলায় ভোটের হার ৮০ শতাংশেরও বেশি হয়েছে।

পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়, যেখানে ভোটের হার দাঁড়িয়েছে ৮১.৪৯ শতাংশ। এর পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর (৮১.০৭ শতাংশ), ঝাড়গ্রাম (৮১.০৪ শতাংশ) এবং বীরভূম (৮০.২২ শতাংশ)। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৯.৭২ শতাংশ।

এদিকে তুলনামূলক কিছুটা কম ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে দার্জিলিং ও মালদায় (৭৬.৫৪ শতাংশ ও ৭৬.২২ শতাংশ)।

অন্যদিকে সন্তোষজনক ভোটগ্রহণ হয়েছে তামিলনাড়ুতেও। রাজ্যটির নামাক্কাল জেলায় ভোট পড়েছে সর্বোচ্চ ৭৬.৪৩ শতাংশ, করুর (৭৬.০৮ শতাংশ), সেলাম (৭৫.৭৯ শতাংশ), ইরোড (৭৫.৬১ শতাংশ) এবং তিরুপ্পুর (৭৫.৩৮ শতাংশ) জেলায়ও উচ্চ ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ ছাড়া ধর্মপুরী (৭৪.৬৮ শতাংশ), দিন্দিগুল (৭৪.৩৫ শতাংশ), কাঞ্চিপুরম (৭২.৫১ শতাংশ), কোয়েম্বাটুর (৭১.১৬ শতাংশ), কাল্লাকুরিচি (৭১.১১ শতাংশ) ও তিরুচিরাপল্লি (৭১.০৫ শতাংশ) জেলাগুলোতেও স্থিতিশীল ভোটগ্রহণ হয়েছে।

প্রসঙ্গত, প্রথম দফার নির্বাচনে প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটারের ভোটগ্রহণ আজ সকাল ৭টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জানা যায়, প্রথম দফার জন্য মোট ৪৪ হাজার ৩৭৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার সহায়ক বুথ রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৪৪টি কেন্দ্র নারী পরিচালিত। তবে এর মধ্যে প্রায় ৮ হাজারের বেশি স্পর্শকাতর বুথ এবং অতীতে সহিংসতার ঘটনা ঘটেছে এমন ২০০টির বেশি এলাকা চিহ্নিত করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X