মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থ-রাইট সিটিজেনশিপ) বিষয়ক আলোচনার সময় শোনা ‘হেলহোল’ শব্দ ব্যবহারকে কেন্দ্র করে এই কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় মার্কিন রক্ষণশীল ভাষ্যকার মাইকেল স্যাভেজের একটি রেডিও অনুষ্ঠানে দেওয়া বক্তব্য থেকে। সেখানে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায় এবং এরপর চীন বা ভারতের মতো দেশ থেকে পুরো পরিবার সেখানে চলে আসে। পরে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই বক্তব্যের ট্রান্সক্রিপ্ট শেয়ার করেন, যা নিয়ে শুরু হয় বিতর্ক।

এ মন্তব্য প্রকাশ্যে আসার পর নয়াদিল্লি কঠোর অবস্থান নেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এসব মন্তব্য “স্পষ্টতই অজ্ঞতাপূর্ণ, অপ্রাসঙ্গিক এবং খারাপ রুচির পরিচায়ক।” তিনি আরও জানান, এই ধরনের বক্তব্য ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রকৃত চিত্র তুলে ধরে না। দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।

এদিকে ভারতের বিরোধী দল কংগ্রেসও মন্তব্যটির তীব্র সমালোচনা করে একে 'অত্যন্ত অপমানজনক ও ভারতবিরোধী' বলে আখ্যা দিয়েছে। দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তুলে ধরে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

অন্যদিকে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং দেশটিকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X