মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘সাড়ে চার কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়বে’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ এএম
বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ¦ ছবি: আল জাজিরা

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতি আগামী জুন পর্যন্ত অব্যাহত থাকলে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির সাম্প্রতিক বিশেষ বিশ্লেষণে বলা হয়েছে, এই সংঘাত দীর্ঘায়িত হলে অতিরিক্ত প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে।

ডব্লিউএফপি জানায়, চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক খাদ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ইতোমধ্যেই বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছালেও নতুন করে এই সংখ্যা আরও বাড়তে পারে।

একই আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির প্রধান আলেকজান্ডার ডি ক্রু সতর্ক করে বলেছেন, জ্বালানি ও সারের বাজারে অস্থিরতার কারণে আগামী কয়েক মাসে অন্তত ৩ কোটি ৩০ লাখ মানুষ নতুন করে চরম দারিদ্র্যের মধ্যে পড়তে পারে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই মানবিক সহায়তা পরিবহনের প্রধান রুটগুলো প্রায় অচল হয়ে পড়েছে। এর ফলে খাদ্য, ওষুধ ও জরুরি পণ্য সংকটপূর্ণ অঞ্চলে পৌঁছাতে মারাত্মক বিলম্ব হচ্ছে।

গত মাসে জেনেভায় ডব্লিউএফপির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জানান, যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেল, খাদ্যদ্রব্য এবং জাহাজ ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘জ্বালানি ও পরিবহন খরচ বাড়ার কারণে অতিরিক্ত ৪৫ মিলিয়ন (৪ দশমিক ৫ কোটি) মানুষ তীব্র ক্ষুধার কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে। এর ফলে বিশ্বে মোট ক্ষুধার্ত মানুষের সংখ্যা বর্তমানের রেকর্ড ৩১ কোটি ৯০ লাখকেও ছাড়িয়ে যাবে।’

কার্ল স্কাউ আরও উল্লেখ করেন যে, ২৮ ফেব্রুয়ারি থেকে ডব্লিউএফপির জাহাজ ভাড়া অন্তত ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অনেক ক্ষেত্রে জাহাজগুলোকে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। একদিকে পরিবহন খরচ বাড়ছে, অন্যদিকে দাতা দেশগুলো মানবিক সহায়তার চেয়ে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে দেওয়ায় ডব্লিউএফপির বাজেটে বড় ধরনের কাটছাঁট করতে হয়েছে।

কার্ল স্কাউয়ের মতে, যুদ্ধের আগেই বিশ্ব খাদ্য নিরাপত্তা একটি ‘চরম সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি সতর্ক করে বলেন, ‘এ যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ক্ষুধার মাত্রা এমন একপর্যায়ে পৌঁছাবে, যা মানব ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেবে। এটি বিশ্বের জন্য এক অত্যন্ত ভয়াবহ ভবিষ্যৎ।’

শুক্রবার রয়টার্সকে ইউএনডিপির প্রধান আলেকজান্ডার ডি ক্রু বলেন, যদি এখনই যুদ্ধ থেমে যায়, তবু এ ধ্বংসাত্মক প্রভাব এড়ানো সম্ভব নয়। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা চরম সংকটের মুখে পড়বে এবং এ মুহূর্তে তা আটকানোর মতো খুব বেশি পথ খোলা নেই। যুদ্ধের মাত্র আট সপ্তাহে কয়েক দশকের তিল তিল করে গড়ে তোলা বৈশ্বিক জিডিপির প্রায় শূন্য দশমিক ৫ থেকে শূন্য দশমিক ৮ শতাংশ এরই মধ্যে মুছে গেছে বলে তিনি আক্ষেপ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X