মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধ জোরদারের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম
ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধ জোরদারের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নতুন কৌশলের ইঙ্গিত পাওয়া গেছে। সামরিক পদক্ষেপ বা সরাসরি সংঘাতের পথে না গিয়ে বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ বজায় রাখার দিকে ঝুঁকছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগীদের ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধ কার্যকর করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যা আনাদোলু সংবাদ সংস্থাও উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক নীতিগত বৈঠকগুলোতে ট্রাম্প ইরানের অর্থনীতি, বিশেষ করে তেল রপ্তানি খাতকে লক্ষ্য করে কঠোর পদক্ষেপ বজায় রাখার ওপর জোর দিয়েছেন। এর অংশ হিসেবে ইরানের বন্দর ব্যবস্থার ওপর নজরদারি এবং জাহাজ চলাচল সীমিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানে নতুন করে বিমান হামলা শুরু করা বা পুরোপুরি অঞ্চল থেকে সরে যাওয়ার চেয়ে অর্থনৈতিক অবরোধ বজায় রাখা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এবং কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরান পুরো অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। আর এর ফলে উপসাগরীয় দেশগুলোও তেহরানের হামলার মুখে পড়ে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনও সমঝোতা হয়নি। পরে ট্রাম্প জানান, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে এবং তেহরানের প্রস্তাবের জন্য অপেক্ষা করা হচ্ছে।

এমন অবস্থায় গত সোমবার ট্রাম্প ইঙ্গিত দেন, যুদ্ধ শেষ করতে ইরানের সর্বশেষ প্রস্তাব তিনি গ্রহণ করবেন না। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেয়ার কথা থাকলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X