মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচে থাকা গোপন অস্ত্র তুলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০২:৩০ এএম
যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচে থাকা গোপন অস্ত্র তুলছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে কৌশলগতভাবে ব্যবহার করছে ইরান। মাটির নিচে লুকিয়ে রাখা এবং হামলায় চাপা পড়ে যাওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করে পুনরায় সক্রিয় করার কাজ শুরু করেছে দেশটি। শুক্রবার (১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা মার্কিন সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ববর্তী হামলায় যেসব মিসাইল মাটির নিচে চাপা পড়েছিল, সেগুলো দ্রুত তুলে আনা হচ্ছে। পাশাপাশি আগে থেকেই গোপন রাখা অস্ত্রভাণ্ডারও এখন প্রকাশ্যে আনা হচ্ছে বলে জানা গেছে।

দুজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরান দ্রুত সময়ের মধ্যে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতাকে বৃদ্ধি করতে চায়। যেন যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পাল্টা হামলা চালাতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। এর পরপরই ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু হতে পারে।

সূত্র: আলজাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

X