মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্বালানি সংকটে ভারত, বাড়ল এলপিজি দাম

অন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হওয়ায় ভারতে বাণিজ্যিক এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) এবং আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর ব্যবহৃত জেট ফুয়েলের দাম বৃদ্ধি পেয়েছে।

ভারত বিশ্বের অন্যতম আমদানি-নির্ভর জ্বালানি ভোক্তা দেশ। দেশটির রান্নার কাজে ব্যবহৃত এলপিজির প্রায় ৬০ শতাংশই আমদানি করতে হয়। বিপুল জনসংখ্যার কারণে দৈনন্দিন জীবনে এলপিজির ব্যবহারও অত্যন্ত বেশি।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এক বিবৃতিতে জানিয়েছে, বাল্ক এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ১৯ কেজির প্রতিটি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ রুপি (১০.৫০ ডলার) বৃদ্ধি পেয়েছে। এতে রাজধানী নয়াদিল্লিতে মূল্যবৃদ্ধির হার প্রায় ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে স্থানীয় করের কারণে বিভিন্ন শহরে দামের তারতম্য হতে পারে।

এছাড়া আইওসিএলের তথ্য অনুযায়ী, দিল্লিতে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X