মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আরব আমিরাতে ফের হামলা চালাতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৩:১৩ পিএম
আরব আমিরাতে ফের হামলা চালাতে পারে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (৮ মে) আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে আসতে পারে এমন সম্ভাব্য হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো প্রতিহত করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর প্রকাশিত হয়। এতে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান এই উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

এর আগে সপ্তাহের শুরুতেও সংযুক্ত আরব আমিরাতে একাধিক হামলার ঘটনা ঘটে। আবুধাবির অভিযোগ, ওই হামলাগুলোর সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। বিশেষ করে ফুজাইরাহ অঞ্চলের একটি তেল স্থাপনায় হামলায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

পরিস্থিতি মোকাবিলায় আমিরাতের নিরাপত্তা বাহিনী ও প্রতিরক্ষা ইউনিট সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X